ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

নতুন বছরে মুনাফার হার কমল দেড় শতাংশ পর্যন্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নতুন ইংরেজি বছরের প্রথম দিনেই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। সরকারের নতুন সিদ্ধান্তে সঞ্চয়পত্রের মুনাফার হার উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে। ১ জানুয়ারি থেকে কেনা নতুন সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার হার আগের প্রায় ১২ শতাংশ থেকে কমে সাড়ে ১০ শতাংশের ঘরে নেমে এসেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে একটি সার্কুলার জারি করেছে। নতুন এই হার আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। তবে যারা আগেই সঞ্চয়পত্র কিনেছেন, তাদের চিন্তার কিছু নেই; তারা আগের হারের মেয়াদপূর্তি পর্যন্ত মুনাফা পাবেন।

আগে সঞ্চয়পত্রের সুদহার দীর্ঘ সময় অপরিবর্তিত থাকত। কিন্তু গত বছরের জানুয়ারি থেকে সরকারি ট্রেজারি বন্ডের সুদহারের সঙ্গে সমন্বয় করে সঞ্চয়পত্রের মুনাফা নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে ৫ বছর ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার কমে যাওয়ায় সঞ্চয়পত্রের মুনাফাও কমানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন স্কিমে মুনাফার হার নিম্নরূপ:

  • বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর): সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা মিলবে ১০.৪৪% (আগে ছিল ১১.৮৩%)। এর বেশি বিনিয়োগে মুনাফা ১০.৪১%।

  • তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র (৩ বছর): সাড়ে ৭ লাখ পর্যন্ত বিনিয়োগে মুনাফা ১০.৪৮% (আগে ছিল ১১.৮২%)। এর বেশি বিনিয়োগে ১০.৪৩%।

  • পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর): সাড়ে ৭ লাখ পর্যন্ত বিনিয়োগে মুনাফা ১০.৫৯% (আগে ছিল ১১.৯৮%)। এর বেশি বিনিয়োগে ১০.৪১%।

  • পরিবার সঞ্চয়পত্র (৫ বছর): সাড়ে ৭ লাখ পর্যন্ত বিনিয়োগে মুনাফা ১০.৫৪% (আগে ছিল ১১.৯৩%)। এর বেশি বিনিয়োগে ১০.৪১%।

  • ডাকঘর ফিক্সড ডিপোজিট (৩ বছর): সাড়ে ৭ লাখ পর্যন্ত ১০.৪৮% এবং এর ঊর্ধ্বে ১০.৪৩%।

তবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব এবং প্রবাসীদের জন্য থাকা তিনটি বন্ডের সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

নতুন বছরে মুনাফার হার কমল দেড় শতাংশ পর্যন্ত

আপডেট সময় ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬