ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৬৭ কোটি টাকার ঋণ, ১৩৩ কোটি টাকা সুদ মওকুফ চান প্রশাসক ফজলুল হক ছাত্রদলের পরিচয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারের অভিযোগ, বেপরোয়া জহির গং সিন্ডিকেট স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়ক পরিবহনমন্ত্রী বাগেরহাটের রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ১,৩২৪ রোগী; মেঝেতেও চিকিৎসা কমলনগরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, টিনের চাল কেটে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত : কাদের গনি চৌধুরী

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা-অগ্নিসংযোগ এবং সাংবাদিক নূরুল কবিরকে হেনস্তা করা বাংলাদেশের মর্মমূলে আঘাত করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি একে এম মহসীনের সঞ্চালনায় এতে আরও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক বুলবুল আহমেদ, আনিসুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সৌরভ প্রমুখ।

কাদের গনি চৌধুরী বলেন, সরকার যদি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিচার না করে, তাদের গায়ে কলঙ্কের তিলক থাকবে। প্রথম আলো ও ডেইলি স্টারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। অসহায় সাংবাদিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। ডেইলি স্টারের ছাদের উপরে আশ্রয় নিয়েছে একজন বোন। তার সেই দিনের কাকুতি-মিনতি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এ দৃশ্য আমরা দেখতাম ১৯৭১-এ।

তিনি আরও বলেন, যে মানুষকে পুড়িয়ে মারে, তাকে সভ্যতা বলব কীভাবে? মানবতা বলব কীভাবে? এটা গণতন্ত্রের ওপর হামলা। এ কর্মকাণ্ডকে আমি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করতে চাই। কোনো দেশপ্রেমিক, সভ্য মানুষ, যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে, তারা এ কাজ করতে পারে না। এসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাই। না হয়, এ অপকর্ম বাড়তেই থাকবে।

গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত জানিয়ে বিএফইউজে মহাসচিব বলেন, আমরা চাই না আর কোনো গণমাধ্যমের ওপর আঘাত আসুক। আমরা চাই না আর কোনো সংবাদমাধ্যমের কর্মীর ওপর আঘাত আসুক। আমরা বাকস্বাধীনতা চাই, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে। তাই আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধতা। এ আঘাত প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর না, এটা বাংলাদেশের মর্মমূলে আঘাত। আমরা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার ফলে এ ধরনের হামলাকারীরা সুযোগ পায়। আমরা চাই না আর কোনো গণমাধ্যমের ওপর হামলা হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬৭ কোটি টাকার ঋণ, ১৩৩ কোটি টাকা সুদ মওকুফ চান প্রশাসক ফজলুল হক

গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত : কাদের গনি চৌধুরী

আপডেট সময় ০৪:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫