সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন রাজবাড়ীর কালুখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কালিহাতীতে যুবদলের আনন্দ মিছিল ‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাগত মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মিছিলটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের টিএসসিতে এসে শেষ হয়। এরপর ঢাবির রোকেয়া হলের পার্শ্ববর্তী যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে; তিস্তা নদী বহমান, তারেক রহমান; তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, দেশনায়ক তারেক রহমান বিগত ১৫ বছর বিদেশে বসে এ দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে তিনি অচিরেই স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা তার এ প্রত্যাবর্তনকে স্বাগত জানাই।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য আমি ছাত্রদলের সবাইকে আহ্বান জানাচ্ছি।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা মনে করি তার এ আগমনে এ দেশে গণতন্ত্রের নতুন দ্বার খুলবে। দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

আপডেট সময় ০৮:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫