ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে

ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির আকাশে এক ফালি নতুন চাঁদ দৃশ্যমান হয়। এর ফলে আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে সেখানে রজব মাস গণনা শুরু হয়েছে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রজব মাস হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস এবং ইসলামের দৃষ্টিতে চারটি পবিত্র মাসের (আশহুরে হুরুম) অন্যতম। মুসলিম উম্মাহর কাছে এই মাসটি বিশেষ তাৎপর্য বহন করে, কারণ রজব মাসের আগমনের মধ্য দিয়েই মূলত পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক প্রস্তুতি ও ক্ষণগণনা শুরু হয়।

সাধারণত আরবি মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। সেই হিসেবে রজব ও পরবর্তী শাবান মাস পার করে আর মাত্র ৬০ থেকে ৬১ দিন পরেই বিশ্বজুড়ে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। তবে রমজান শুরুর বিষয়টি চূড়ান্তভাবে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

আমিরাতের স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টায় আবুধাবির আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হয়। টেলিস্কোপের সাহায্যে চাঁদের ছবিও সফলভাবে ধারণ করা হয়েছে। ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি এবং মোহাম্মদ আওদা—এই চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল চাঁদ দেখার এই প্রক্রিয়ায় অংশ নেন।

রজব মাসের আগমনে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে এখন রমজানের আমেজ ও প্রস্তুতি শুরু হয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে

আপডেট সময় ১২:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫