ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুক্তির মেয়াদ শেষ ২৯ নভেম্বর, যন্ত্র কেনায় জট; অনিশ্চয়তায় দুই হাসপাতালের ডায়ালাইসিস সেবা পীরগঞ্জে কোটি টাকার কৃষি কোয়ার্টার অব্যবহৃত, আবাসস্থল বানিয়েছেন স্থানীয়রা পরিবারের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহারের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন জসিম চেয়ারম্যান ঘণ্টায় ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১ দীর্ঘ ক্যারিয়ারের রহস্য রোনালদোর খাদ্যাভ্যাস, যা জানান সাবেক শেফ জমির সীমানা নির্ধারণে ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুরান ঢাকার ইসলামবাগের আগুন

ছবি- সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর আগে দুপুর দেড়টার দিকে ওই এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দুপুর ১টা ৫০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় এবং এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

অবশেষে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তির মেয়াদ শেষ ২৯ নভেম্বর, যন্ত্র কেনায় জট; অনিশ্চয়তায় দুই হাসপাতালের ডায়ালাইসিস সেবা

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুরান ঢাকার ইসলামবাগের আগুন

আপডেট সময় ০৫:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫