ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

একসঙ্গে হজের লটারি জিতলেন ৩ ভাইবোন

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

মিসরের এক পরিবারের তিন ভাইবোনের জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। লটারির মাধ্যমে ২০২৬ সালের হজের জন্য একসঙ্গেই নির্বাচিত হয়েছেন তিন ভাইবোন।

মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হয়েছে হজ লটারির ফলাফল। এ সময় লটারিতে বোনের নামের পর বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়। তখন আবেগে আপ্লুত হয়ে সিজদায় লুটিয়ে পড়েন বড় ভাই। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।

মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। লাখো আবেদনকারীর মধ্য থেকে এই তিন ভাইবোনের নাম পরপর ঘোষিত হওয়াকে এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাকিয়ে দেখছিলেন এই পরিবারের এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি। ২০২৬ সালে তারা প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

একসঙ্গে হজের লটারি জিতলেন ৩ ভাইবোন

আপডেট সময় ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫