ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

‘৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর’

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

চলতি বছরের হজকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা ইতিহাসে এক নতুন মাইলফলক।

রোববার জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল। ‘মক্কা থেকে বিশ্বে’ শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

প্রিন্স সাউদ বলেন, হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পথ অনুসরণ করছে। তিনি আরও জানান, এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায়।

সম্মেলনে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন, হজ শুধু একটি মৌসুমি ইবাদত নয়, এটি মানবতার ঐক্য ও তাওহিদের প্রতীক। এ সময় তিনি ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম’ উদ্বোধন করেন, যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে।

মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ বলেন, হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। নুসুক অ্যাপের ব্যবহারকারী এখন বিশ্বজুড়ে ৪ কোটির বেশি, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘নুসুক এআই’ ফিচার।

তিনি জানান, আগামী হজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৬০ শতাংশ হজযাত্রীর চুক্তি সম্পন্ন এবং ৫০ শতাংশ পবিত্র স্থান প্রস্তুত হয়েছে। মক্কা-মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে, যা ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন।

তিনদিনব্যাপী এই সম্মেলনে ১৪৩টিরও বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য, হজ সেবায় বৈশ্বিক সমন্বয় ও উন্নয়নকে আরও গতিশীল করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

‘৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর’

আপডেট সময় ০৭:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫