ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশ খাতে আইনের শাসন-ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের কর্মশালা চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা আইইউবিতে মঞ্চস্থ হলো ইবসেনের কালজয়ী নাটকের আধুনিক রূপ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স স্থানীয় সরকারে আদিলুর, তথ্যে রিজওয়ানা, ক্রীড়া মন্ত্রণালয় পেলেন আসিফ নজরুল ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ নিয়ম ভাঙলেই এক্রিডিটেশন বাতিল, হুঁশিয়ারি বিসিবির ৩২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি শিশু সাজিদের, হাল ছাড়ছে না ফায়ার সার্ভিস দাফনের সময় কবরে পড়ে যায় মোবাইল, এক রাত পর মাটি সরিয়ে উদ্ধার তারাগঞ্জে গোপন নিয়োগ ও সাংবাদিক হেনস্তার অভিযোগে মানববন্ধন

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির প্রত্যাশা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে পরের ফুটবল বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ‘হোম টুর্নামেন্ট’ খেলার প্রস্তুতি বেশ ভালোভাবে নিচ্ছেন। যদিও মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির ফরোয়ার্ড সেখানে খেলবেন কি না, তা নিশ্চিতভাবে কখনো বলেননি। তবে এই বিশ্বকাপ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

বিশ্বকাপ চলাকালে ৩৯তম জন্মদিন পালন করতে যাচ্ছেন মেসি। সেখানে ট্রফি ধরে রাখার মিশনে কি তিনি নেতৃত্ব দেবেন? সেই ব্যাপারে কোনও কিছু জানাননি আটবারের ব্যালন ডি’অর জয়ী। তবে নিজের প্রত্যাশার কথা জানালেন। ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামে মেসি বলেছেন, ‘আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল।’

আগামী ১১ জুন থেকে ২০ জুলাই চলবে এই ক্রীড়াযজ্ঞ। এবার হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। রেকর্ড ৪৮ দল অংশ নেবে তাতে। এরই মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ডসহ ২৮ দেশ বিশ্বকাপের টিকিট কেটেছে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হবে বিশ্বকাপের মূল পর্বের ড্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবেশ খাতে আইনের শাসন-ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের কর্মশালা

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির প্রত্যাশা

আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫