ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিয়ের ১৭ বছরে আয়ুষ্মানকে ভালোবাসার বার্তা স্ত্রীর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের দাম্পত্য জীবনের ১৭ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে স্বামীকে ভালোবাসার বার্তা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তাহিরা।

গত শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেন তাহিরা। একটি তাদের বিয়ের দিনের, আরেকটি সাম্প্রতিক সময়ের। পুরনো ছবিটিতে দেখা যায়, আয়ুষ্মান কপালে চুমু খাচ্ছেন স্ত্রী তাহিরার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আইনি বিয়ের ১৭ বছর, ঠিক এই দিনেই আমরা একে অপরের হয়েছিলাম।’

পোস্টে তাহিরা আরও লেখেন, ’জীবনে অনেক উত্থান-পতন এসেছে, কিন্তু তুমি সব সময় আমার হাত শক্ত করে ধরে রেখেছো। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়েও তুমি পাশে থেকেছো, সাহস জুগিয়েছো। তুমি যেভাবে আমাকে ভালোবেসেছ, তেমন ভালো আর কেউ রাখতে পারত না।’ তাহিরা অতীতে স্তন ক্যানসারের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গেছেন। সেই সময়টিতে আয়ুষ্মানের সহায়তা ও সঙ্গ তাকে শক্তি দিয়েছে বলে তিনি আগেও একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। এবারের বার্তাতেও সেই জীবনের মুহূর্তগুলোর প্রতিফলন ফুটে উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিয়ের ১৭ বছরে আয়ুষ্মানকে ভালোবাসার বার্তা স্ত্রীর

আপডেট সময় ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫