ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

এবার ‘মঞ্জুলিকা’ হবেন অনন্যা?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬৯৪ বার পড়া হয়েছে

বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এই সিরিজের একের পর এক তিনটি সিনেমা বক্স অফিসে বাজিমাত করেছে। শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ভুল ভুলাইয়া-৪’-এর ঘোষণা আসতে চলেছে। আর নতুন এই সিনেমায় আলোচিত ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি অনন্যা ঘটা করে উদযাপন করেছেন তার ২৭তম জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার সহঅভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন।

সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মজার ছলে বলছেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন!

ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন। যদিও অনন্যার এই ঘোষণাটি ছিল নিছকই রসিকতা, তবুও এই মজাদার বার্তাটি ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ ‘পতি পত্নী অউর ওহ’-এর পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শুধু ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমা নয়, অনন্যার ইচ্ছা সদ্য নির্মাতা হিসেবে বলিউডে পা রাখা আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিনয়ে। ক’দিন আগেই অভিনেত্রী তার এই ইচ্ছার কথা নিঃসংকোচে সবাইকে জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

এবার ‘মঞ্জুলিকা’ হবেন অনন্যা?

আপডেট সময় ০৮:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫