ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা ইমরান হাশমিকে সিরিয়াল কিসার হিসাবে অবহিত করা হয়। পর্দায় অভিনেতার এই রোমান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। ‘কিসিং কিং’খ্যাত এ অভিনেতা আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ দিয়ে কামব্যাক করেন। ইমরান হাশমি সেই সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও লাইমলাইটে আসেন। কিন্তু এ বিষয়টি এবার বিব্রতকর এক পরিস্থিতি সৃষ্টি করেছে অভিনেতার বাড়িতে। ইমরান হাশমির সেই ক্যামিও এখন বিড়ম্বনার শিকার তার ছেলে আয়ান।

শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর একটি দৃশ্য নিয়েই মূলত এ আলোচনা-সমালোচনা। সেখানে অভিনেতা রাঘব জুয়েল ‘ইনটিমেসি’ শিখতে (শারীরিক ঘনিষ্ঠতাবিষয়ক) ইমরান হাশমির কাছে যান। আর এ সিরিজটির ক্যামিওতে আসল ‘ইমরান হাশমি’ হয়েই ধরা দিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। যদিও এ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তিনি বলেন, এ দৃশ্যটি, যেখানে তিনি অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে ছিলেন, তা একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি বাবার এই কামব্যাক নিয়ে মোটেও খুশি নয়। বরং স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে আয়ান এখন স্কুলে যেতে চায় না।
ইমরান হাশমি বলেন, আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে— কেন ও ‘ইনটিমেসি কোচ’ হচ্ছে না?
যদিও মজার ছলেই এসব কথা বলেন অভিনেতা। ইমরান হাশমি বলেন, আয়ান বলে— তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছ, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়… তাই তুমি কি এটা বন্ধ করবে?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?

আপডেট সময় ০২:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫