ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা দত্ত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী, একসময় কাজ করেছেন বলিউডে। তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে; নেই পয়সার অভাব। এরপরও সুযোগ পেলেই হয় চুরি নয়তো পকেটমারি! তিনি আর কেউ নন; ওপার বাংলার অভিনেত্রী রূপা দত্ত।

সম্প্রতি একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ তাকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী রূপা দত্ত অভিনয়ের আগ্রহ থেকে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে তিনি বেশ পরিচিতি লাভ করেন। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবিতেও কাজ করেছেন তিনি। পরবর্তীতে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখন তিনি পরিচিতি নানা অপরাধের কারণেই।

ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রূপা। সে সময় তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় তাকে জেল হেফাজতেও যেতে হয়েছিল।

মিথ্যা অভিযোগকারী হিসেবেও নাম রয়েছে তার। ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছিলেন রূপা। পরে পুলিশি তদন্তে জানা যায়, তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে পরিচালক অনুরাগ কশ্যপের আলাপচারিতা বলে দাবি করেছিলেন।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সবশেষ চুরির অভিযোগকারী সেই নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম ওজনের সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়। সবশেষ খবর অনুযায়ী, রূপাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা দত্ত

আপডেট সময় ১০:৩৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫