ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

লজ্জায় পড়ে সব ছবি-পোস্ট ডিলিট করে দিলেন পাকিস্তানি অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সুন্দরী অভিনেত্রীদের একজন আলিজেহ শাহ। কিন্তু তাকে নিয়ে আলোচনা হলো- প্রায়ই নাকি সামাজিক মাধ্যম থেকে নিজের ছবি গায়েব করে ফেলেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামের সকল ছবি ডিলেট করে দেন অভিনেত্রী; ফলে ফের আলোচনায় এই অভিনেত্রী।

মূলত নিজের জীবনের কঠিন সময়গুলো সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করতেন আলিজেহ শাহ। পরে তিনি বুঝতে পারেন, তা ছিল আবেগপ্রবণতা ও অস্থিরতার প্রকাশ। এ কারণেই এবার নিজের সেই পুরোনো পোস্টগুলো মুছে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হলে এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি পরিষ্কার করেন আলিজেহ। জানান, বিষয়টি নিয়ে তিনি একই সঙ্গে ‘খুশি ও লজ্জিত’ বোধ করছেন। আগের মতো নিজেকে বুঝতেন না বলেও স্বীকার করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘তখন আমি নিজেকেই চিনতাম না। যেসব পোস্ট দিতাম, সেগুলো আসলে ছিল আমার ভেতরের কষ্টের প্রকাশ।’

এর আগে আলিজেহ শাহ নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এক ভিডিও বার্তায় জানান, বিনোদন জগতের নেতিবাচক অভিজ্ঞতার কারণে তিনি এক ট্রমা বা মানসিক আঘাত-পরবর্তী উদ্বেগে ভুগছেন।

একসময় পাকিস্তানি নাটক জগতের অন্যতম আলোচিত মুখ ছিলেন আলিজা শাহ। তবে বেশ কিছুদিন ধরেই তিনি নাটকে অভিনয় থেকে দূরে। সামাজিক মাধ্যমে তার কার্যক্রমও সীমিত। একটা সময় পোশাক ও স্টাইল নিয়ে প্রায়ই বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

লজ্জায় পড়ে সব ছবি-পোস্ট ডিলিট করে দিলেন পাকিস্তানি অভিনেত্রী

আপডেট সময় ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫