ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অমিতাভের পা ছুঁয়ে হুমকির মুখে দিলজিৎ, জবাব দিলেন গায়ক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি খালিস্তানপন্থী গোষ্ঠীর হুমকির মুখে পড়েছেন। অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় তাকে নিশানা করেছে ‘শিখস ফর জাস্টিস’ নামের সেই সংগঠন। তাদের অভিযোগ, দিলজিতের ওই আচরণ শিখ সম্প্রদায়ের জন্য ‘অপমানজনক’ এবং তার অস্ট্রেলিয়ার আসন্ন কনসার্ট বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে।

হুমকির পরও দমে যাননি এই পাঞ্জাবি তারকা। বরং সামাজিক মাধ্যমে শান্তি ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি। ব্রিসবেনে কনসার্টের আগে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় দিলজিৎ বলেন, ‘সবসময় ভালোবাসার কথাই বলুন। আমি বিশ্বাস করি, পৃথিবী একটাই। আমার গুরুর মন্ত্র ‘ইক ওঙ্কার’—সবকিছু এক উৎস থেকেই এসেছে। আমি এই পৃথিবীর সন্তান, আবার একদিন এই মাটিতেই ফিরে যাব। তাই কেউ হিংসা করুক বা ট্রল করুক, আমি সবার জন্য ভালোবাসাই ছড়িয়ে যাব।’

দিলজিৎ আরও বলেন, ‘অনেকে বলেন, ঈশ্বর আমাকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন। কিন্তু আমি মনে করি, এত চাওয়ার কিছু নেই। নিজের ইচ্ছা মনে ধারণ করলে ঈশ্বরই সেটি পূরণ করে দেন।’

উল্লেখ্য, সম্প্রতি ‘কন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন দিলজিত দোসাঞ্জ। সেখানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। এই ঘটনাকেই কেন্দ্র করে বিতর্ক শুরু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

অমিতাভের পা ছুঁয়ে হুমকির মুখে দিলজিৎ, জবাব দিলেন গায়ক

আপডেট সময় ০৮:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫