সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন প্রথমে সাক্ষ্য দেন সানি মৃধা। তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল। সাক্ষ্য দেওয়ার সময় তিনি ওই ঘটনার দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে বুধবার (২৯ অক্টোবর) মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। পরে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করে। এরও আগে, ২১ অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। তাদেরও জেরা করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে এখন পর্যন্ত আলোচিত এ মামলায় ২১ জন সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। পরবর্তীতে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন এ মামলার আসামি। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সকালে আসামির উপস্থিতিতে আদালত এ আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেট সময় ১২:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫