সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর : কায়সার কামাল

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিচার বিভাগ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্ট রেজিম যে ভাষায় কথা বলত, সেই সুর প্রতিধ্বনিত হচ্ছে। বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটা দেশের তিনটা অঙ্গ থাকে। তার মধ্যে জুডিশিয়ারি (বিচার বিভাগ) অন্যতম। জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি প্রকাশ্যে না দিলেও পারতেন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রিভিলেজড কমিউনিকেশন (বিশেষ সুবিধা সম্বলিত যোগাযোগ)। আইন উপদেষ্টার যদি কোনো অভিযোগ থাকে, সেটা তিনি যথাযথ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে পৌঁছাতে পারতেন। তিনি সেটা না করে প্রকাশ করেছেন। আমার কাছে মনে হচ্ছে এ সমস্ত পদক্ষেপ নেওয়ার পেছনে দুরভিসন্ধিমূলক কোনো ঘটনা আছে। যে জুডিশিয়ারি ন্যায় বিচার করছে, সেই জুডিশিয়ারিকে নিয়ে তীর্যক মন্তব্য করাটা সমীচীন হয়নি।

তিনি বলেন, আমরা আইনজীবী হিসেবে মনে করি, পরবর্তীতে আসিফ নজরুল বা অন্য কোনো উপদেষ্টা জুডিশিয়ারি নিয়ে প্রকাশ্যে কথা বলার আগে প্রিভিলেজড কমিউনিকেশন হিসেবে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে, তারপর যদি প্রয়োজন পড়ে, সেটা প্রকাশ্যে করতে পারেন। দেখুন, আমাদের এই জুডিশিয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য চেষ্টা চালাচ্ছেন। আসিফ নজরুল সাহেবের এই কথায় আমরা কেন যেন শঙ্কিত— আসলে নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে স্বাধীন করতে চায় কি না।

তিনি আরও বলেন, আসিফ নজরুল সাহেবের বক্তব্যে প্রতিধ্বনিত হচ্ছে ফ্যাসিস্ট রেজিম ইতোপূর্বে হাইকোর্ট সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে এই কথা বলত, সেই সুর। যা অত্যন্ত দুঃখজনক। আইন উপদেষ্টা হিসেবে উনার খুবই একটা গুরুত্বপূর্ণ অবস্থান। এই অবস্থান থেকে প্রকাশ্যে বিচার বিভাগ নিয়ে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি ভবিষ্যতে আরেকটু সতর্ক হয়ে কথা বলবেন— আইনজীবীরা সেটা অনুরোধ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর : কায়সার কামাল

আপডেট সময় ০৭:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫