ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করার কারণে শিখ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর কড়া হুমকির মুখে পড়েছেন এই পাঞ্জাবি তারকা।

আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিতের কনসার্ট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আসন্ন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে।

পর্বটি সম্প্রচারিত হবে ৩১ অক্টোবর। তার আগেই ভাইরাল হওয়া অনুষ্ঠানের এক ঝলকে দেখা যায়, সেটের মধ্যে অমিতাভ বচ্চনকে দেখে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার পা ছুঁয়ে প্রণাম করছেন দিলজিৎ। বর্ষীয়ান তারকার প্রতি এই সম্মান প্রদর্শনই কাল হয়েছে দিলজিতের জন্য।

দিলজিতের এই আচরণে ক্ষুব্ধ হয়ে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) দাবি করেছে, অমিতাভ বচ্চনকে প্রণাম করে দিলজিৎ দোসাঞ্জ আসলে ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসায় হতাহতদের প্রতি চরম অসম্মান দেখিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ

আপডেট সময় ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫