ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আবারও পর্দায় ফিরছে ‘পার্টনার’ জুটি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। এরমধ্যে খবর, সিনেমায় ফিরছেন এই অভিনেতা। তবে তার চেয়েও চমকপ্রদ খবর হলো, নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে সালমান খান ও গোবিন্দকে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পার্টনার’-এর পর আবারও তাদেরকে দেখতে পাবেন দর্শকরা।

বলিউড সূত্রের খবর, সালমান খান এবং গোবিন্দ একটি প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। ছবিটি যদিও এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, এমনকি ছবির নামও ঠিক হয়নি। তবে এতদিন পরে দুজন একসঙ্গে পর্দায় আসছেন মানে যে বড় চমক হবে সে কথা বলাই যায়। কিছুদিন আগে গোবিন্দর স্ত্রী সুনীতা ‘বিগ বস ১৯’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে গোবিন্দর কাজের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে ভক্তরা এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন গোবিন্দ। তিনি ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য প্রস্তুত।’ যদিও এই মুহূর্তে সালমান তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে ব্যস্ত। যেখানে তাকে একজন সেনা অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনার দায়িত্বে অপূর্ব লাখিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আবারও পর্দায় ফিরছে ‘পার্টনার’ জুটি

আপডেট সময় ০৭:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫