ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

স্ত্রী নয়, নিজেকে জাহিরের বান্ধবী ভাবেন সোনাক্ষী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬৯৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানিয়েছেন, বিয়ের পরও জীবনের খুব একটা পরিবর্তন আসেনি তার। বরং এখনো নিজেকে স্বামী জাহির ইকবালের ‘বান্ধবী’ বলেই ভাবতে ভালোবাসেন তিনি।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী। প্রথম ছবিতেই ‘রাজ্জো’ চরিত্রে তরুণ দর্শকের হৃদয় জয় করেন তিনি। এরপর ‘আকিরা’, ‘নুর’, ‘ডাবল এক্সএল’, ‘লুটেরা’, ‘দহাড়’ এবং ‘হীরামান্ডি’–এর মতো ছবিতে অভিনয় করে নিজেকে নানা চরিত্রে নতুনভাবে তুলে ধরেছেন।

এবার সোনাক্ষীকে দেখা যাবে প্রথমবারের মতো তেলেগু চলচ্চিত্রে। ছবির নাম ‘জটাধারা’—যা পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়সোয়াল। দক্ষিণের এই ছবিতে আত্মপ্রকাশ নিয়ে তিনি উচ্ছ্বসিত। ডেকান ক্রনিকল-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ১৫ বছর পর নতুনভাবে আত্মপ্রকাশ করছি, তা–ও তেলেগু ছবিতে—আমার কাছে এটি বিশেষ অনুভূতি। ‘দাবাং’ মুক্তির সময় যেমন উত্তেজনা অনুভব করেছিলাম, এখন ঠিক তেমনই লাগছে। ‘জটাধারা’ যেন আমাকে ফিরিয়ে নিয়েছে সেই প্রথম দিনের অনুভূতিতে।

ছবিটিতে সোনাক্ষী অভিনয় করেছেন এক ব্যতিক্রমী চরিত্রে—‘ধন পিশাচিনী’। পুরাণ, আধিভৌতিক ও থ্রিলারের মিশ্রণে নির্মিত এই চরিত্রকে তিনি জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার ভাষায়, এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। নির্মাতারা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, এটা গর্বের। জানতাম, আমার মধ্যে এমন শক্তিশালী চরিত্রে অভিনয়ের সামর্থ্য আছে। আশা করি, এবার দর্শকদের সত্যিই ভয় দেখাতে পারব। চরিত্রে ঢোকার প্রস্তুতির সময়ও ছিল মাত্র ১৫ দিন। তবুও সেটে পৌঁছেই চরিত্রের ভেতর ঢুকে গিয়েছিলেন তিনি।

সোনাক্ষী বলেন, আমি যত কম সময় পাই, তত মনোযোগী হই। ভেঙ্কট স্যার আমাকে সহজভাবে সব বুঝিয়ে দিয়েছেন, তাই ভাষা আলাদা হলেও কাজটা সহজ মনে হয়েছে।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এসে সোনাক্ষী বলেন, বিয়ে আমার জীবন খুব একটা বদলায়নি। এখনো নিজেকে জাহিরের বান্ধবী বলেই ভাবি, স্ত্রী নয়—আর সেটাই দারুণ লাগে। একমাত্র পার্থক্য হলো, এখন মা–বাবার বাসার বদলে ওর সঙ্গে থাকি। বিয়ের আগে যেমন কাজ করতাম, এখনো তেমনই করছি। বরং জীবন আরও সুন্দর হয়ে উঠেছে। জাহির আমার সবচেয়ে বড় সমর্থন আর শক্তি। ছোট ছোট বিষয়েও ওর পরামর্শ নিই, যদিও কখনো কখনো মনে হয়, একটু স্বাধীনচেতা হওয়াও দরকার। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ২০২৪ সালের ২৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

স্ত্রী নয়, নিজেকে জাহিরের বান্ধবী ভাবেন সোনাক্ষী

আপডেট সময় ০৪:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫