ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

দায়িত্ব গ্রহণের পর যা বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৭৭৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ও স্থায়ী ফতোয়া কমিটির প্রধান শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযান বলেছেন, সিনিয়র ওলামা পরিষদ ও ফতোয়া কমিটি মহান দায়িত্ব ও উদ্দেশ্য নিয়ে জনগণকে সঠিকভাবে দ্বীনী বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নবনিযুক্ত গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ বিন ফাওযান এক বক্তব্যে বলেন, সিনিয়র ওলামা পরিষদ ও ফতোয়া কমিটি মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সঠিক পথে মানুষকে পরিচালনা করার মাধ্যমে দ্বীনী দায়িত্ব পালন করছে।

তিনি পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশ-শায়খের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তিনি সবসময় এই মর্যাদাপূর্ণ দায়িত্বের যথার্থতা রক্ষা করেছেন। আমরা তার মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধি কামনা করছি।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজকীয় ফরমান জারি করে শায়খ ড. ফাহাদ বিন সাদ আল-মাজিদকে সিনিয়র ওলামা পরিষদের মহাসচিব এবং গ্র্যান্ড মুফতির কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের পর শায়খ ড. ফাহাদ বিন সাদ আল-মাজিদ খাদেমুল হারামাইন আশ-শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ফতোয়া ও গবেষণা কমিটি তার সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগিয়ে ধর্মীয় দিকনির্দেশনা ও গবেষণার কাজ আরও শক্তিশালী করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

দায়িত্ব গ্রহণের পর যা বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

আপডেট সময় ০১:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫