ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী

বর্ণাঢ্য আয়োজনে বেরোবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় এসে কেক কাটা ও ‘ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবিসাসের উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান, যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, এখন টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান মোকাররম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে বলেন, আমি প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রশাসন সাংবাদিক সমিতির সঙ্গে আছে, ছিল এবং থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই জাতীয় পর্যায়ের সাংবাদিক তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নানা চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি এখন পদার্পণ করেছে ১২তম বছরে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

বর্ণাঢ্য আয়োজনে বেরোবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৭:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫