ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

সালমান শাহকে ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোহেল রানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে।

তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।’ এতেই থেমে থাকেননি এই অভিনেতা। সালমান শাহর অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি— ‘সালমান ছবি করেছে কটা? ২২টা।

কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা—প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।’
এছাড়া সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন সোহেল রানা। তার ভাষায়, ‘শাকিব খানকেও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না।’
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সোহেল রানার বক্তব্যকে ‘অসন্মানজনক’ বলে সমালোচনা করছেন, আবার অনেকে মনে করছেন, তিনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বাস্তবতা তুলে ধরেছেন।

তবে সালমান শাহ ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না। তাদের মতে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

আপডেট সময় ১২:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫