ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যের ঘেরা কুয়াশা এখনো কাটেনি। এবার সেই আলোচনাকে আরও উসকে দিলেন নায়কের ছোটো ভাই শাহরান চৌধুরী। ফেসবুক লাইভে এসে তিনি মুখ খুলেছেন সালমানের সাবেক স্ত্রী ও হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হককে নিয়ে। সম্প্রতি ৩৪ মিনিটের এক দীর্ঘ লাইভে শাহরান আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি সাধারণত লাইভে আসি না। কিন্তু কিছু কথা না বললেই নয়। আমার উদ্দেশ্য কাউকে ছোটো করা নয়—শুধু সত্যিটা বলা’।

সামিরাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার ভাই আপনাকে ভীষণ ভালোবাসতো। একবার ভেবে দেখুন, কী দেখে আপনি তাকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, এমনকি নিজের পরিবার ছেড়ে তার সঙ্গে চলে এসেছিলেন। তখন নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু দেখেছিলেন। আপনার পরিবার যখন এ বিয়ে মেনে নেয়নি, তখনও কিন্তু আমাদের পরিবার আপনাকে কখনো ফেলে দেয়নি।’ এরপর কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন শাহরান। তিনি আরও বলেন, ‘আপনারা বলেন, আমার ভাইয়ের আত্মহত্যার প্রবণতা ছিল—একবার ভেবে দেখুন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত সালমান শাহর জীবন ছিল একদম স্বাভাবিক। এই যুক্তি মেনে নেওয়া যায় না।’

সামিরার প্রতি হতাশা প্রকাশ করে শাহরান বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম, কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ধরেননি। হয়তো বয়স হয়েছে, অনেক কিছু মনে নেই। আমি আপনাকে ছোট করতে চাই না। তবে মনে করুন, বগুড়া থেকে আপনি কেন ঢাকায় এসেছিলেন, কোথায় আশ্রয় নিয়েছিলেন—সব আমার ভাই আমাকে বলেছিল। আমি আজ কিছু বলব না, শুধু বলব—আপনার কর্মের জন্য আল্লাহর কাছে মাফ চান।’ লাইভের শেষদিকে শাহরান আহ্বান জানান, ‘সালমান শাহ হত্যা মামলার অভিযুক্ত ১১ জন যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চান।

লাইভে শুধু সামিরা প্রসঙ্গেই নয়, আরও নানা বিষয়ে কথা বলেছেন শাহরান। তার বক্তব্যে স্পষ্ট—তিনি আজও বিশ্বাস করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি; বরং এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। সে সময় তার মৃত্যু ‘আত্মহত্যা’ হিসেবে চিহ্নিত করা হলেও, সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে—এটি একটি পরিকল্পিত হত্যা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই

আপডেট সময় ০৭:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫