ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আমির খান ধূর্ত শেয়াল, এক নম্বরের চোর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

বলিউডের তিন খানকে একে একে একহাত নিচ্ছেন পরিচালক অভিনব কাশ্যপ। সালমান ও শাহরুখের পর এবার তার সমালোচনার মুখে পড়লেন আমির খান।

প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘লাগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন আমির। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও প্রশংসা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ তাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

অভিনবের দাবি, আমির নাকি বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল এবং এক নম্বরের চোর। তার ভাষায়, ‘আমির সালমানের চেয়েও বেশি চালাক ও ম্যানিপুলেটিভ। পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি আমিরই শুরু করেছেন।’

পরিচালক আরও জানান, ‘আমিরের সঙ্গে ২–৩টি বিজ্ঞাপনে কাজ করেছি। ভীষণ খুঁতখুঁতে ও বিরক্তিকর। সবকিছুতে হস্তক্ষেপ করেন, পরিচালনা থেকে সম্পাদনা পর্যন্ত।’ এমনকি তার অভিযোগ, প্রভাবশালী মানুষদের প্রলুব্ধ করে তাদের দুর্বলতা খোঁজেন আমির।

এর আগেও সালমান ও শাহরুখের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। এবার আমির খানকে নিয়েও তার একই কটাক্ষ। তবে কেন এই সমালোচনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পরিচালক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আমির খান ধূর্ত শেয়াল, এক নম্বরের চোর

আপডেট সময় ১২:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫