ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

দিনভর মাথাব্যাথা, কাজ হচ্ছে না ওষুধেও। রীতিমতো যেন দুঃসংবাদই দিয়ে বসলেন হলিউডের মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। সম্প্রতি নিজের টিভি শো-‘দ্য কার্দাশিয়ানস’এ তিনি জানালেন, বিরল-বিপজ্জনক রোগে ভুগছেন এই তারকা।

জানা গেছে, ‘ব্রেন অ্যানিউরিজম’ অসুখে ভুগছেন কিম। সম্প্রতিই তার ধরা পড়েছে এই রোগ। ‘অ্যানিউরিজম’ শব্দটি অনেকের কাছে অপরিচিত। এটি এমন একটি সমস্যা, যা অজান্তে শরীরের মধ্যে জন্ম নেয়, কখনও আজীবন থেকে যায়। এই রোগের উপসর্গ এতটাই প্রকট যে রোগীকে বাঁচানোই প্রায় অসম্ভব হয়ে ওঠে।

অভিনেত্রীর এই অসুস্থতার খবর ‘দ্য কার্দাশিয়ানস’-এর সপ্তম মৌসুমের প্রথম পর্বে বিষয়টি উঠে আসে। গত বৃহস্পতিবার প্রকাশিত ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’ শিরোনামের পর্বে দেখা যায়, ৪৫ বছর বয়সী কিম মস্তিষ্কের স্ক্যান করাচ্ছেন। মনিটরে স্ক্যানের ছবি দেখতে দেখতে তিনি বলেন, ‘একটা ছোট অ্যানিউরিজম আছে।’ এ সময় তার বোন কোর্টনি কার্দাশিয়ান বার্কার বিস্ময় বনে যান।

ডাক্তারের সঙ্গে আলোচনার সময় কিম আরও বলেন, ‘তারা বলেছে, এটা হয়তো শুধু মানসিক চাপের কারণেই হয়েছে।’ এর পরের দৃশ্যে কিমের সংলাপ, ‘এই সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ।’

তবে তার বর্তমান শারীরিক অবস্থা বা উপসর্গ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কিমের প্রতিনিধি দলও গণমাধ্যমে কোনো মন্তব্য দেয়নি।
কিম কার্দাশিয়ান প্রথম আলোচনায় আসেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ এর মাধ্যমে। পরে তিনি ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক পণ্য তৈরি করে প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্র্যান্ড। বর্তমানে তিনি মার্কিন বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কোটিপতি উদ্যোক্তা।

‘দ্য কার্দাশিয়ানস’-এর নতুন মৌসুমে কিম, তার মা ক্রিস জেনার ও বোনদের ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক সাফল্যের নানা দিক তুলে ধরা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

আপডেট সময় ১২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫