ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

বিয়ের বরযাত্রীদের নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

পবিত্র, স্বচ্ছ জীবন যাপনে বিয়ে অপরিহার্য। বিয়ে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। বিয়ে এক ধরনের আনন্দ উৎসবের আমেজ তৈরি করে। পরিবারের শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ সবাই এই আনন্দ উৎসবে মেতে উঠেন।

বর্তমান সমাজে বিয়ের আনন্দঘন মুহুর্তে অনেক সময় বিপাকে পড়তে হয় কনের বাবাদের। আদরের মেয়েকে বিদায়ের মুহুর্তে যখন বিচ্ছেদের যন্ত্রণায় পুড়তে হয়, ঠিক সেই সময় মুখ বুজে সহ্য করতে হয় বরপক্ষের বিভিন্ন দাবি-দাওয়া। অনেক মেয়ের বাবাকে আর্থিক সমস্যার মধ্য দিয়েও যেতে হয়। অথচ রাসুল সাল্লাল্লাহু বলেছেন, যে বিয়ে যত সহজ এবং স্বল্পব্যয়ী হয় সে বিয়ে ততই শান্তি ও বরকতময় হয়। -(মিশকাত, হাদিস নং ১৯৫৮)

এ নিয়ে নিজের ফেরিভাইড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘মেয়েটিকে তার পিতা-মাতা খাইয়ে-পরিয়ে বড় করে, শিক্ষা-দীক্ষা দিয়ে আপনার হাতে তুলে দিয়েছেন। সেই খুশিতে আপনার উচিত সবাইকে ওয়ালিমা খাওয়ানো।’ তিনি আরও বলেন, ‘সেটা না করে অনেকে উল্টো দর কষাকষি করে কনের পিতার ওপর কয়েকশ লোক খাওয়ানোর বোঝা চাপিয়ে দেয়, এদের বরযাত্রী বলা হলেও আদতে তারা বদযাত্রী।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

বিয়ের বরযাত্রীদের নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ১২:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২