ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি টালিউডেও সমানভাবে ব্যস্ত তিনি। শুধু পর্দাতেই নয়, সামাজিক মাধ্যমেও বেশ সরব জয়া। নিজের নানান মুহূর্ত ও ছবি প্রায়ই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে কখনও কখনও বুলিংয়ের মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে সে বিষয়েই খোলামেলা আলোচনা করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পডকাস্টে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন জয়া।

শুধু মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না: জয়া আহসান

বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয়না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।

যেভাবে অভিনেত্রী হয়ে উঠলেন জয়া আহসান

অতীতের প্রতি নিজের টান নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষায়,‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন।’

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

আপডেট সময় ১২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫