ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

  • রাজশাহী
  • আপডেট সময় ০৯:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট বাক্সগুলো পৌঁছানো হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও রাত ৮টা ৪৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়।

জানা গেছে, এবারের রাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০৯ জন, যার মধ্যে ২০ হাজার ১৮৭ জন ভোট প্রদান করেছেন। সেই হিসাবে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৯টায় একযোগে বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট পেপার সংরক্ষিত বাক্সগুলো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনের নিজস্ব গাড়িতে পুলিশি পাহারায় গণনা কেন্দ্রে আনা হয়েছে। সব ব্যালট বাক্স পৌঁছানোর পর গণনা শুরু হয়েছে। প্রথমে মেয়েদের হলগুলোর ফলাফল ঘোষণা করা হবে, এরপর ছেলেদের হলগুলোর। সর্বশেষে রাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

আপডেট সময় ০৯:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫