ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই পিছিয়ে ছেলেরা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি বিভাগেই ছেলেরা পিছিয়ে পড়েছে মেয়েদের তুলনায়। এবারের ফলাফলে দেখা যায়, ছেলেদের গড় পাশের হার ৫২ দশমিক ১৭ শতাংশ, আর মেয়েদের ৬১ দশমিক ৪৫ শতাংশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নেয় এ পরীক্ষায়। তাদের মধ্যে পাশ করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৮৯ হাজার ৮৭ জন ছাত্র ও ৫ লাখ ৫৮ হাজার ১৫৫ জন ছাত্রী। ছেলেদের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ১ লাখ ২৮ হাজার ১০০ জন, মানবিক বিভাগে ২ লাখ ৬২ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯৮ হাজার ৪০৫ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৫ হাজার ১৭৬ জন, যা অংশগ্রহণকারীর ৫২ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে, মেয়েদের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ১ লাখ ৭ হাজার ৭৭ জন, মানবিক বিভাগে ১ লাখ ৮৫ হাজার ৯৪৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪৯ হাজার ৯৬৪ জন। এদের মধ্যে মোট পাশ করেছে ৩ লাখ ৪২ হাজার ৯৯০ জন, যা ৬১ দশমিক ৪৫ শতাংশ।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, তিন বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে পাশের হারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই পিছিয়ে ছেলেরা

আপডেট সময় ০৫:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫