ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’

প্রথম ৩ ঘণ্টায় কত ভোট পড়েছে, জানালেন কোষাধ্যক্ষ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রথম তিন ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল ৯টায় একযোগে ৯ ভবনে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি। প্রথম ৩ ঘণ্টার একটা পরিসংখ্যান আমাদের কাছে এসেছে। ভোটগ্রহণ সন্তোষজনক। জুবেরী ভবনের সৈয়দ আমীর আলী হল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হারুনর রশীদ জানান, সেখানে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রের ভোটা সংখ্যা ১২৩৩, এর মধ্যে ৪০২টি ভোট পড়েছে। শাহ মখদুম হল কেন্দ্রে একই সময়ে প্রায় ৬০০ ভোট পড়ার তথ্য দিয়েছেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক সৈয়দ সরোয়ার জাহান।

তিনি বলেন, এভাবে ভোট পড়তে থাকলে; আমরা ধরে নিতে পারি ৪টার মধ্যে ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

প্রথম ৩ ঘণ্টায় কত ভোট পড়েছে, জানালেন কোষাধ্যক্ষ

আপডেট সময় ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫