ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

‘আপনি এত টাকা দিয়ে কী করবেন?’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে সম্প্রতি তার এই বিপুল সম্পদ এবং পানমশলার বিজ্ঞাপন করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠী। এক ভিডিওতে তিনি শাহরুখের বিপুল সম্পত্তির হিসাব তুলে ধরে প্রশ্ন তোলেন, এত ধনী হওয়া সত্ত্বেও কেন তাকে ক্ষতিকর পানমশলার প্রচার করতে হয়?

সম্প্রতি শাহরুখ খানের সম্পত্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ধ্রুব রাঠী। সেখানে তিনি জানান, বিভিন্ন সংবাদমা ধ্যমের প্রতিবেদন অনুসারে শাহরুখ বর্তমানে ১.৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা। এই বিপুল অর্থের পরিমাণ যে সহজে কল্পনা করাও কঠিন, সে বিষয়েও ইঙ্গিত দেন তিনি।

ধ্রুব রাঠী তার ভিডিওতে জানান, এই পরিমাণ অর্থ ব্যাংকে রাখলে প্রতি বছর শাহরুখ খান কী পরিমাণ সুদ পেতে পারেন এবং বছরে তার সম্ভাব্য খরচ কত হতে পারে তারও একটি তুলনামূলক ধারণা দেন। এরপরেই মূল প্রশ্নটি সরাসরি ছুড়ে দেন বলিউড বাদশার দিকে। তিনি জানান, সত্যিই কি আরও ১০০ বা ২০০ কোটি টাকার এত প্রয়োজন শাহরুখের? তার কথায়, ‘সত্যিই আপনার এত টাকার দরকার? নিজের মনের মধ্যে ঢুকে নিজেকেই প্রশ্ন করুন ধ্রুবর ভাষ্যে, ‘শাহরুখ খানের কাছে আমার একটাই প্রশ্ন– এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? যদি এই বিপুল অর্থই যথেষ্ট হয়ে থাকে, তবে পানমশলার মতো এত ক্ষতিকর একটি পণ্যের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘আপনি এত টাকা দিয়ে কী করবেন?’

আপডেট সময় ০৩:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫