ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪ ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা কুমিল্লায় ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকাসহ পিকআপ আটক ইউপি নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাড়ি ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা: ৫ জনের বিরুদ্ধে চার্জশিট চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারের লেনদেন

শিক্ষার্থীদের চমৎকার ফল আমাদের গর্বিত করেছে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

এবারের এইচএসসি পরীক্ষায় উত্তরার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের ফল আমাদের গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফল পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ অর্জন, সাফল্য তোমাদের। থ্যাংক ইউ রাজউকিয়ানস। তোমাদের চমৎকার ফল আমাদের গর্বিত করেছে, আমাদের সব শিক্ষক আজ গর্বিত। আমরা সবসময় তোমাদের প্রার্থনায় রাখবো।

তিনি বলেন, এ বছর কলেজ থেকে ১৬৯৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৬৯২ জন। পাসের হার ৯৯.৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ১ হাজার ২১৮ জন।

পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১৩৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১৩২ জন, পাসের হার ৯৯.৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৬৩ জন। জিপিএ-৫ এর শতকরা হার ৮৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২৬ জন ছাত্র-ছাত্রীর সবাই কৃতকার্য হয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন। জিপিএ-৫ এর শতকরা হার ৪৩.৬৬ শতাংশ। মানবিক বিভাগে ১৩৪ জন ছাত্র-ছাত্রীর সবাই কৃতকার্য হয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। জিপিএ-৫ এর শতকরা হার ৫১.৪৯ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের চমৎকার ফল আমাদের গর্বিত করেছে

আপডেট সময় ১২:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫