ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

রিপন মিয়াকে নিয়ে গণমাধ্যমের শিরোনামের কড়া সমালোচনায় চমক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তাকে নিয়ে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সে পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো, সেটি নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা একবারও তার সন্তানের সম্মানের কথা ভাবলেন না।

তিনি বলেন, ডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায়, আসল জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণই নেই।

অভিনেত্রী বলেন, নিজের বাবা-মা, নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না, তাহলে কীভাবে আশা করি— আমাদের সমাজ, আশপাশের মানুষ, আমাদের সফলতায় বা অর্জনে আনন্দে আটখানা হয়ে যাবে?

ওই মহান সাংবাদিকগণ, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে মানুষকে টেনেহেঁচড়ে নিচে নামায় সামান্য কিছু পয়সার জন্য, তাদের কীভাবে দেখছেন আপনারা? আরেকটি বিষয়— রিপন মিয়া তো তার সব ভিডিওতে নিজেই দাবি করে সে গরিব। তাই ‘গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না’— এ শিরোনামটা ব্যবহার না করলেও পারতেন, দোষারোপগুলো আরও ক্রিয়েটিভ হতে পারত।

প্রকৃতি আমাদের বরাবরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়— আমরা কতটা হিংস্র, কতটা ইনসিকিউর, কতটা হিংসুটে, কতটা লোভী, কতটা একা, কতটা অসহায়। যাই হোক, সব কথার শেষ কথা— সব দোষ রিপন মিয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

রিপন মিয়াকে নিয়ে গণমাধ্যমের শিরোনামের কড়া সমালোচনায় চমক

আপডেট সময় ০৯:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫