ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১ ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১
চাকসু নির্বাচন

ভোট গণনা কেন্দ্রের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান

  • চবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার পর সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের কলা এবং সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের সামনে গিয়ে দেখা যায়, চারপাশে টানটান উত্তেজনা। ভবনের ভেতরে গণনা চললেও বাইরে থাকা এলইডি স্ক্রিন ঘিরে সতর্ক অবস্থান নিয়েছেন নারী শিক্ষার্থীরা। তাদের চোখে স্পষ্ট দৃঢ়তা। তারা বলছেন, ফলাফল যাতে কেউ প্রভাবিত করতে না পারে, সেটিই নিশ্চিত করতে তারা কেন্দ্রে অবস্থান করছেন।

এক নারী শিক্ষার্থী বলেন, সারাদিন আমরা ভোট দিয়েছি বিশ্বাস নিয়ে। এখন যদি কেউ কারচুপি করে, তাহলে সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা চাই, ফলাফল যেন নিরপেক্ষভাবে ঘোষণা হয়। এজন্যই আমরা এখানে আছি।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কেএম আরিফুল হক সিদ্দিকী জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট হয়েছে। আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। চাকসুর ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাকসু নির্বাচন

ভোট গণনা কেন্দ্রের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় ০৯:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫