ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

মালাইকার নাচ নিয়ে আপত্তি ছেলের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৬৭২ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা ফের আলোচনায়। সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন হরর ছবি ‘থাম্মা’-র নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। গানটিতে রাশমিকার পাশাপাশি কোমর দুলিয়েছেন ৫২ বছর বয়সী মালাইকা আরোরাও।

নাচে এখনও আগের মতোই পারদর্শী মালাইকা; তার পারফরম্যান্সে মুগ্ধ অনেকেই। তবে তার ছেলে আরহান খানের আপত্তি রয়েছে এতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন অভিনেত্রী।

মালাইকা বলেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও বলেছে, ‘তুমি এরকমও নাচতে পারো না!’” যদিও খানিকটা পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ও এভাবে ঠাট্টা করে, মজা করে বলেছিল।’

মালাইকা জানান, আরহান শুধু সমালোচনাই করে না, বরং খুব ভালো নাচতেও পারে। গর্ব করে অভিনেত্রী বলেন, ‘ও অসাধারণ নাচে। ধন্যবাদ, ও আমার কাছ থেকেই এই গুণটা পেয়েছে।’

ছেলের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও জানান মালাইকা। কখনও কখনও দুজন একসঙ্গে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান চালিয়ে নাচেন বলেও জানান তিনি।

আরহান খান মালাইকা ও অভিনেতা আরবাজ খানের ছেলে। তিনি এখন পড়াশোনার পাশাপাশি নিজেকে নৃত্যশিল্পী হিসেবেও গড়ে তুলছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

মালাইকার নাচ নিয়ে আপত্তি ছেলের

আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫