সংবাদ শিরোনাম ::
সুদানে শহীদ ৬ সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ ডাবল কেবিন পিকআপ নাড়ুর নামে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত আমি হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই কালিয়াকৈরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা এক গর্বের নাম : প্রধানমন্ত্রী নওগাঁয় বাবার সঙ্গে স্ত্রীর পরকিয়া, অভিমানে ছেলের আত্মহত্যা মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল ঝুঁকিপূর্ণ বেইলী  ব্রীজ ধসে পড়ায়  ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে যান চলাচল বন্ধ

জয় পরাজয় যাই হোক ফল ‘মেনে নেব’: শিবিরের জিএস প্রার্থী

  • চবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পরাজয় যাই হোক সেই ফল ‘মেনে নিয়ে’ সবাই মিলে প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তোলার প্রতিজ্ঞা করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ভোট দান শেষে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩৬ বছর পর তাদের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন পেতে যাচ্ছে। আজকে যদি সফলভাবে এ নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্লাটফর্ম চাকসু তা সচল হবে।

‘চাকসু সচল হওয়ার পর ১২ মাসে ৩৩টি কাজ করার ইশতিহার আমরা দিয়েছি। যেখানে ৯টি বিষয়কে আমরা ফোকাসে রেখেছি। আমরা যদি নির্বাচিত হই তাহলে নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সেই ৩৩টি কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।’

জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব বলেন, যারাই জয়ী হোক, আর যারাই পরাজিত হবে সবাইকে একসঙ্গে মিলে স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তুলতে একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুদানে শহীদ ৬ সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

জয় পরাজয় যাই হোক ফল ‘মেনে নেব’: শিবিরের জিএস প্রার্থী

আপডেট সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫