ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আরিয়ানের নির্দেশে শট দিচ্ছেন বলিউড বাদশাহ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

বাবা-ছেলের সম্পর্ক কেবল পারিবারিক গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, পেশাদার জগতেও। আর সেই মুহূর্তগুলো যদি হয় কিং খান শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খানের, তবে তা ভক্তদের জন্য এক বিশেষ চমক। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’ মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে।

এই সিরিজে আরিয়ান খান লক্ষ্য লালওয়ানি, মোনা সিং এবং মনোজ পাহওয়ার মতো অভিনেতাদের পরিচালনা করেছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল, এই তালিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি। হ্যা, আরিয়ান খান তার বাবা শাহরুখকে পরিচালনা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, এবার সেই শুটিংয়ের কিছু বিরল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, আরিয়ান বেশ গম্ভীরভাবে তার বাবা শাহরুখ খানকে একটি দৃশ্য ব্যাখ্যা করছেন। যেন পরিচালক তার শিল্পীকে শটের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’-এর শ্যুটিংয়ের এই দুটি ছবি শেয়ার করেছে। ছবি প্রকাশ্যে আসার পরই বাবা-ছেলের এই জুটি ভক্তদের ভালোবাসায় ভেসেছেন। নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘দু’জনেই তাদের কাজের প্রতি আন্তরিক।’

এই পোস্টে মন্তব্যের ঝড় তুলেছেন অনুরাগীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুজন হিট জুটি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে তারা ছায়া, সিম্বা এবং মুসাফা একসঙ্গে।’ যদিও কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘কেউ শাহরুখ খানকে শেখাতে পারে না।’ আবার পরিচালকের ভূমিকায় আরিয়ানের আন্তরিকতা দেখে একজন অনুরাগী লিখেছেন, ‘পরিচালকরা এভাবেই কাজ সম্পন্ন করেন।’

উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালনার পর, এবার শাহরুখ খান তার মেয়ে সুহানা খানকেও ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছেন। বাবা-মেয়ের জুটিকে এবার দেখা যাবে ‘কিং’ ছবিতে। বর্তমানে এই ছবির শুটিং চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আরিয়ানের নির্দেশে শট দিচ্ছেন বলিউড বাদশাহ

আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫