ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ

কালশী রোডে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

অদ্য (১৪ অক্টোবর) রাজধানীর কালশী রোড এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-২ অবৈধ দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অসংখ্য দোকান, অস্থায়ী স্থাপনা ও অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এলাকার পুরাতন মালামাল বিক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীরা ফুটপাত ও সড়কের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছিলেন, যার ফলে সাধারণ পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। অভিযানে ডিএনসিসির প্রকৌশল বিভাগ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

কর্তৃপক্ষ জানায়, কালশী রোড এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে অবৈধভাবে দোকানপাট স্থাপন করা হয়েছিল, যার কারণে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছিল। জনস্বার্থে এলাকা দখলমুক্ত করতে এবং সুষ্ঠু নগর পরিবেশ ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় কিছু ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে থেকে পর্যাপ্ত সময় বা বিকল্প জায়গা দেওয়া হলে তাদের ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যেত। তবে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ডিএনসিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রাস্তায় হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। উচ্ছেদ অভিযানের ফলে এবার চলাচল অনেক সহজ হবে।”

ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, “সড়ক ও ফুটপাত জনগণের, দখলদারদের নয়। দখলমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী

কালশী রোডে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০২:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫