ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জহিরুল আলম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের একজন কর্মকর্তা। তাঁর পৈতৃক নিবাস নারায়ণগঞ্জ জেলায়। মির্জাপুরে যোগদানের পূর্বে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত সোমবার (১০ আগস্ট) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন জহিরুল আলম। এরপর একই দিন বিকেলে মির্জাপুরে পৌঁছে সদ্যবিদায়ী ইউএনও খান সালমান হাবীবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।মির্জাপুর উপজেলায় নতুন কর্মস্থলে সফলভাবে দায়িত্ব পালনের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান

আপডেট সময় ০৯:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬