ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বডিগার্ডের ছেলেকে বলিউডে নিয়ে আসছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে অনেকেই পা রেখেছিলেন এই রূপালি জগতে। এবার নিজের বডিগার্ড শেরার ছেলেকে বলিউডে অভিষেক করানোর দায়িত্ব নিলেন ভাইজান। আগেই শেরাকে সালমান কথা দিয়েছিলেন তার ছেলে টাইগারকে বলিউডে নিয়ে আসবেন। এবার সেটাই করতে যাচ্ছেন। আপাতত সিনেমার পরিচালক ও নায়িকার খোঁজে রয়েছেন সাল্লু ভাই।

ইতিমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে সালমান এই ব্যাপারে যোগাযোগও করেছেন বলে খবর। পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারো নাম চূড়ান্ত হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা।

উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পাওয়া সালমানের ‘সুলতান’সিনেমার সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন টাইগার। এর আগে জ্যাকলিন ফার্নান্ডেজ, তারা সুতারিয়া, আথিয়া শেঠি, অর্জুন কাপুরদের বলি ডেবিউর পিছনে হাত ছিল সালমানের। নতুন বছরের শেষ দিকে তার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শেহনাজ গিল। সেই সিনেমার নাম ‘কিসি কা ভাই কিসি কা জান’।

Tag :

One thought on “বডিগার্ডের ছেলেকে বলিউডে নিয়ে আসছেন সালমান”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বডিগার্ডের ছেলেকে বলিউডে নিয়ে আসছেন সালমান

আপডেট সময় ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২