ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক মহাসচিবের ইন্তেকাল

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের প্রখ্যাত আলেম ও মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) সাবেক মহাসচিব আব্দুল্লাহ ওমর নাসিফ ইন্তেকাল করেছেন। তিনি ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আবদুল্লাহ নাসিফের জানাজা শুক্রবার জেদ্দার আল-জুফফালি মসজিদে অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে আল-আসাদ কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন এবং তার জীবনের কাজ ও অবদানের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

নাসিফ জেদ্দার কিং আবদুলআজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, আন্তর্জাতিক ইসলামি রিলিফ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস এবং আন্তর্জাতিক ইসলামী দাওয়াহ ও রিলিফ কাউন্সিলের মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ব স্কাউট কমিটি এবং মুসলিম স্কাউটসের আন্তর্জাতিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন।

১৯৯১ সালে ইসলামী শিক্ষা, নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদানের জন্য তিনি কিং ফয়সাল পুরস্কার লাভ করেন।

তিনি ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মুসলিম ওয়ার্ল্ড লীগে সৌদি আরবের প্রতিনিধি ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী বিষয় ও আন্তধর্মীয় সংলাপকে এগিয়ে এনেছেন। শুরা কাউন্সিলের উপ-সভাপতি হিসেবে তিনি জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

তিনি যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোতে ‘দার আল-ইসলাম’, শিকাগোর ইসলামিক কলেজ এবং কেমব্রিজের ইসলামিক অ্যাকাডেমির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। পাকিস্তানের ইসলামিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও নাইজারের ইসলামিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতিও ছিলেন।

তিনি ১৯৩৯ সালে জেদ্দায় জন্মগ্রহণ করেন। কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে লন্ডন ও আমেরিকার ভূতত্ত্ব সমিতির ফেলো হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক মহাসচিবের ইন্তেকাল

আপডেট সময় ০৫:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫