ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি : মালাইকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবরের পরই যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। হঠাৎ করেই তার দ্বিতীয় বিয়ের ইচ্ছা নিয়ে বিস্ফোরক মন্তব্য এখন বিনোদন জগতে ‘হটকেক’।

তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন শুরা। আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন তিনি কি তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন?

সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে এটি কি তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরনো সম্পর্কের ছায়া?

সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন, ‘২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?’

প্রশ্ন শুনে প্রথমে মালাইকা হেসে কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?’ এরপর প্রশ্নের আসল অর্থ বুঝতে পেরে তিনি হাসিমুখে দ্বিধাহীনভাবে স্বীকার করেন, ‘যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।’

মালাইকার এমন অকপট স্বীকারোক্তি শুনে ফারাহ খান ঠাট্টা করে বলেন, ‘কেউ আছে মানে? অনেকে আছে।’ ফারাহর এই মন্তব্যের উত্তরে মালাইকা চটুল ভঙ্গিতে সরাসরি জবাব দেন, ‘মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।’ মালাইকার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এখন বলিউডের আনাচে-কানাচে ঘুরছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি : মালাইকা

আপডেট সময় ০৯:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫