ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ
নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড

শামীম ওসমানের ছেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি

জুলাই-আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধে মামলায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ট্রাইব্যুনালে। একই সঙ্গে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময়ের আবেদন করেন। পরে তার আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় একজন গ্রেপ্তার রয়েছেন। তাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। ৪০ জনেরও বেশি ছাত্র-জনতা হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে আটজনের বিরুদ্ধে মামলা হয়। তাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড

শামীম ওসমানের ছেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি

আপডেট সময় ০১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫