ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস

অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে অভিনেত্রী, দিলেন সুখবর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৯৭৪ বার পড়া হয়েছে

নিজের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে সম্প্রতিই অনুরাগীদের উদ্বেগ বাড়িয়ে দেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জানান, তিনি অসুস্থ, তাই তার নাকে প্রয়োজন অস্ত্রোপচারের। এরপর গত বুধবার এই অভিনেত্রীর নাকের অস্ত্রপচার সম্পন্ন হয়।

তবে এ নিয়ে তার ভক্তমহল উদ্বেগের মাঝেই সদ্যই হাসপাতালের বেড থেকে সুসংবাদ জানালেন অভিনেত্রী। মূলত, দিতিপ্রিয়ার অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেঙ্গল টপার অর্জন করেছে; সেটি জানিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

এছাড়াও অনুরাগীদের সব উদ্বেগের অবসান ঘটিয়ে দিতিপ্রিয়া তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কিছুদিন বিশ্রাম নিয়ে এরপর আবারও কাজে ফিরব। আপনাদের সকলের প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

অভিনেত্রী তার পোস্টে আরও লেখেন, “আমাদের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এখন বেঙ্গল টপার। তবে এই স্থান পাওয়ার থেকেও, ধরে রাখা আরও কঠিন। এই বিশাল কৃতিত্ব ধারাবাহিকের অসাধারণ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য। আর আমার ভালোবাসার দর্শকদের ছাড়া এটা সম্ভব হতো না।”

এর আগে অসুস্থতার খবর জানিয়ে এই অভিনেত্রী লিখেছিলেন, এর আগে শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি এই অপারেশন করাতে পারেননি। অসুস্থতার কারণে শুটিং চালাকালিন একবার তার নাক থেকে রক্তপাতও হয়েছিল। এরপর থেকেই চিন্তায় পড়ে যান তার ভক্ত-অনুরাগীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে অভিনেত্রী, দিলেন সুখবর

আপডেট সময় ০৯:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫