ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত।

কীভাবে লাইফ জ্যাকেট ছাড়া জুবিনকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন উঠেছে তার দিকে। এবার জানা গেল, মৃত্যুর আগের রাতে নাকি জুবিনকে ঘুমাতে ও বিশ্রামও নিতে দেননি সিদ্ধার্থ।

জুবিনের ব্যান্ডের সদস্য পার্থপ্রতিম গোস্বামীর অভিযোগের তিরও সিদ্ধার্থর দিকেই। সিদ্ধার্থ ছাড়াও ব্যান্ডের আরও এক সদস্য শেখরজ্যোতি গোস্বামীর দিকেও আঙুল তুলেছেন পার্থপ্রতিম। জুবিনের মৃগীর অসুস্থতা ছিল। তা সত্ত্বেও কীভাবে তাকে সারা রাত মদ্যপান করতে দেওয়া হল এবং পরের দিন সকালে ওই অবস্থায় তাকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন পার্থপ্রতিম।

পার্থপ্রতিমের দাবি, সিদ্ধার্থ ও শেখরজ্যোতিই সেই রাতে জ়ুবিনকে ঘুমোতে দেননি। পরের দিন সকালে নিজেদের আমোদের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জুবিনকে। এই কারণে সিদ্ধার্থ ও শেখরজ্যোতিকে তিনি কোনও দিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন।

পার্থপ্রতিম বলেন, ‘এই গাফিলতির দায় বর্তায় সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উপরেই। তোমরা দু’জন জ়ুবিনের সঙ্গে ছায়ার মতো থাকতে। তোমরা জানত জ়ুবিনের অসুখের কথা। সারা রাত তাকে মদ্যপান করিয়ে জাগিয়ে রেখে পরের দিন সকালে তাকে সমুদ্রে সাতার কাটতে দিলে! এটা তোমরা কীভাবে করতে পারলে?’

সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরা সারারাত ওকে ঘুমোতে দাওনি। পরের দিন সকালে জোর করে তাকে সমুদ্রে নিয়ে গেলে। কারণ তোমরা আমোদ করতে চেয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকব, ওদের ক্ষমা করব না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫