ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ঘর পরিচালনা করা সহজ নয় : অমিতাভ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শুধু রূপালি পর্দাতেই নয়, ব্যক্তিগত ব্লগ ‘মন কি বাত’-এর মাধ্যমেও নিয়মিত ভক্ত ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। জীবনের নানা অভিজ্ঞতা, চিন্তা-ভাবনা এবং সমাজের প্রতিচ্ছবি তিনি তুলে ধরেন এই ব্লগে।

এবার তার লেখনীতে উঠে এল গৃহিণী বা ঘরের কাজ সামলানো মহিলাদের অক্লান্ত পরিশ্রমের কথা। তার প্রকাশিত ব্লগে বিগ বি জানান, তার সুদীর্ঘ টেলিভিশন কেরিয়ারে তিনি প্রায়শই একটি বিষয় লক্ষ্য করেছেন।

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-তে যখন দর্শকদের মধ্যে বসা কোনও মহিলাকে তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনি কী করেন?’, তখন অধিকাংশ ক্ষেত্রেই উত্তর আসে খুব নিচু স্বরে: ‘আমি একজন গৃহিণী।’

এই উত্তরেই আপত্তি জানিয়েছেন বলিউডের শাহেনশা। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘আপনি কেন নিচু স্বরে বলেন? না, আপনার কখনোই নিচু স্বরে বলা উচিত নয়। গর্বের সঙ্গে বলুন যে আপনি একজন গৃহিণী। ঘর পরিচালনা করা সহজ নয়।’

তার মতে, একজন নারীকে ঘর সামলানো, স্বামীর যত্ন নেওয়া, সন্তানদের দেখভাল করা এবং সবার জন্য খাবার রান্না করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর দায়িত্ব নিতে হয়। এটি কোনোভাবেই সহজ কাজ নয়।

অমিতাভ বচ্চন তার পোস্টে স্পষ্ট করে দেন যে একটি ঘর সামলানো এবং তার দেখভাল করা কোনও সাধারণ বিষয় নয়। তিনি মনে করিয়ে দেন কোভিড-১৯ মহামারির সেই কঠিন সময়ের কথা, যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল।

লকডাউনের কারণে পুরুষরা গৃহকর্মে স্ত্রীকে সাহায্য করতে বাধ্য হয়েছিলেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘কোভিডের সময়, সমস্ত পুরুষই বুঝতে পেরেছিলেন যে তাদের স্ত্রীরা বাড়ির কতটা যত্ন নেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ঘর পরিচালনা করা সহজ নয় : অমিতাভ

আপডেট সময় ০৪:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫