ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের এআইইউবি পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেছে।
গত ২৯ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে শিক্ষা ও গবেষণায় ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস ও ট্রেড কমিশনার কাজী গোলাম ফারহাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, এআইইউবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. নিসার আহমেদ, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টা ও ডিন-ইন-চার্জ প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. এস. এ. এম. মঞ্জুর এইচ. খানসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে এআইইউবি ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময় কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ ও অংশগ্রহণ, এবং যৌথ গবেষণা উদ্যোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বিশ্বব্যাপী একাডেমিক অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি এআইইউবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের এআইইউবি পরিদর্শন

আপডেট সময় ০১:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫