ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ওমানে থ্রিডি প্রিন্টেড মসজিদের নির্মাণ শুরু

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

ওমানের দোফার প্রদেশে প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিনব নকশা ও টেকসই প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মসজিদ দোহারিজ সমুদ্রতীরবর্তী এলাকায় নতুন এক স্থাপত্য নিদর্শন হয়ে উঠবে।

ওমানের দোফার গভর্নরেট দেশটির প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ নির্মাণে চুক্তি করেছে। শুক্রবার (৩ অক্টোবর) ওমান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, ইনোটেক ওমান নামের একটি থ্রিডি কনস্ট্রাকশন কোম্পানি ও ওডে আর্কিটেকচারের যৌথ উদ্যোগে এই মসজিদ নির্মাণ হবে।

মসজিদের নকশায় ব্যবহার করা হয়েছে ‘স্পাইরাল রিবন’ বা সর্পিল ফিতার ধারণা। এর ফলে মসজিদ প্রাঙ্গণে তৈরি হবে ছায়াঘেরা পথ এবং ধাপে ধাপে সবুজায়নের ব্যবস্থা। পুরো স্থাপনাটিতে যুক্ত করা হবে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, যা মানুষের চলাচল, বাতাস ও সূর্যের আলো থেকে শক্তি আহরণ করবে।

প্রধান নামাজঘর হবে ডিম্বাকৃতি, যেখানে উপরের খোলা অংশ (অকুলাস) দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করবে—যা প্রতীকীভাবে আল্লাহর দিকনির্দেশনার বার্তা বহন করবে।

মিনারেটের নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে ওমানের ঐতিহ্যবাহী পালতোলা নৌকা ও ধূপদানি থেকে। এর শীর্ষে থাকবে চাঁদের হিলাল, যা ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাবে।

এই মসজিদ নির্মাণের পরিকল্পনা দোহারিজ ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের অংশ হিসেবে নেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন দোফারের গভর্নর সাইয়্যিদ মারওয়ান বিন তুর্কি আল সাঈদ। দোফার মিউনিসিপ্যালিটির প্রধান ড. আহমেদ বিন মোহসেন আল গাসসানি এবং প্রকল্পের স্পন্সর ইঞ্জিনিয়ার ইয়াসির বিন সাঈদ আল বারামিও অনুষ্ঠানে যোগ দেন।

ড. আল গাসসানি বলেন, এই মসজিদ দোহারিজ সৈকতে একটি আধ্যাত্মিক, স্থাপত্যিক ও সাংস্কৃতিক নিদর্শন হয়ে দাঁড়াবে। থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে নির্মাণসামগ্রী অপচয় কমবে, কাজ দ্রুত এগোবে এবং প্রকল্পে প্রাকৃতিক আলো, নবায়নযোগ্য শক্তি ও উপকূলবান্ধব উপকরণের ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, মসজিদ ও এর চারপাশের ল্যান্ডস্কেপে ব্যবহার করা হবে লবণ ও বাতাস-সহনশীল উদ্ভিদ। এতে পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণের প্রতি দোফারের প্রতিশ্রুতি আরও জোরদার হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ওমানে থ্রিডি প্রিন্টেড মসজিদের নির্মাণ শুরু

আপডেট সময় ১২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫