ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৯৮০ বার পড়া হয়েছে

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। এ ঘটনায় গ্রেপ্তার হলেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে সিআইডি-এর বিশেষ তদন্ত দল। অন্যদিকে, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামাকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরেই এই দুই অভিযুক্তকে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে এই মামলায় জুবিন গর্গের ড্রামার শেখরজ্যোতিকেও গ্রেপ্তার করেছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু হয়।

এই ঘটনার তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম গঠন করে। এই তদন্তকারী দলই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অর্গানাইজার শ্যামাকানু মহন্ত এবং সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে একটি ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে। এরপরই গ্রেপ্তারের খবর সামনে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫