ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

শাকিব-হানিয়াকে নিয়ে যা বললেন সেমন্তী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি দেশের শিল্পীদের প্রাপ্ত মূল্যায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে, দেশের তারকারা কি আদৌ সঠিক সম্মান পাচ্ছেন?

তার মতে, শুধু শাকিব খান ছাড়া অন্য কোনো তারকা দেশের বাইরে গেলে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির-এর মতো আকাশছোঁয়া জনপ্রিয়তা বা জনস্রোত তৈরি করতে পারবেন না।

অভিনেত্রী সেমন্তী সৌমি দেশের বাইরে বিদেশি তারকারা যে বিশেষ মনোযোগ ও আতিথেয়তা পান, তার সঙ্গে দেশি তারকাদের প্রাপ্ত মূল্যায়নের তুলনা করে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের শিল্পীদের আসলে ঐভাবে মূল্যায়ন করা হয় না।’

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উদাহরণ টেনে সৌমি বলেন, ‘আমরা যখন একটা বাইরের কান্ট্রিতে যাব, হানিয়া আমিরকে আমরা যেভাবে প্রায়োরিটি দিলাম বা যতটুকু আতিথেয়তা করলাম, মূল্যায়ন দিলাম। যদি টিকিট সিস্টেম থাকত তাহলে আমার মনে হতো যে ভিড় মানে অনেক ভিড় থাকতো।’

তিনি জানান, দেশের শীর্ষ তারকা শাকিব খানের বর্তমান আকাশচুম্বী জনপ্রিয়তা। তার কথায়, ‘আমাদের কাছে একজন শাকিব খান আছে। সে যখন দেশের বাইরে যায়, এখন তাকে নিয়ে মানুষ উপচে পড়ে। বাট আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না।’

তবে শাকিব খানকে একপাশে রেখে অন্য দেশি তারকাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন সেমন্তী সৌমি। অভিনেত্রীর ভাষ্যে, ‘শাকিব খান ছাড়া আর কেউ গেলে কি এরকম কোনোদিন উপচে পড়া ভিড় হবে? এরকম হানিয়া আমিরের মতো ভিড়, সেটা তো হবে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

শাকিব-হানিয়াকে নিয়ে যা বললেন সেমন্তী

আপডেট সময় ০৮:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫